বিশ্বভারতীতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবে হবে
দি নিউজ লায়ন; ছাত্র-ছাত্রীদের সুস্থতার কথা মাথায় রেখে যখন রাজ্য ও কেন্দ্রীয় সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করলো তখন একদম বিপরীত সিদ্ধান্ত নিয়ে বিশ্বভারতী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত নিল। বুধবার বিশ্বভারতীর এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ায় পর রাতে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে ৫ জুলাই থেকে পাঠভবন ও শিক্ষাসত্রের প্রি-ডিগ্রী এক্সামিনেশন বা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা নিজস্ব বোর্ডের অধীনে থেকে স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও প্রি-ডিগ্রী এক্সামিনেশন দেয়, যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমতুল্য।
বুধবার রাতে বিশ্বভারতীর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ২০২১ সালের পাঠভবন এবং শিক্ষা-সত্রের প্রি ডিগ্রি পরীক্ষা ৫ জুলাই থেকে শুরু হবে। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কোন লিখিত পরীক্ষা দিতে হবে না তারা শুধুমাত্র অনলাইনে মৌখিক পরীক্ষা দেবে। এইক্ষেত্রে জুম, হোয়াটসঅ্যাপ বা অন্য কোন ভয়েস আয়াপের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এবং তার ভিত্তিতেই তাদের মুল্যায়ন করা হবে।
৫ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের এই প্রি ডিগ্রি পরীক্ষা শেষ হবার পর একই পদ্ধতিতে স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্বভারতীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পরীক্ষার বিস্তারিত সময় সুচী পরে ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
এদিকে গত ৭ জুন বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের একাংশ বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে ই-মেল করে আবেদন জানায় যে এই কোরনা পরিস্থিতি ও লকডাউনে তারা প্রবল মানসিক চাপের মধ্যে রয়েছেন, পড়াশোনাও ঠিকমতো হয়নি, তাই রাজ্য ও কেন্দ্রের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতো তাদের এই প্রি-ডিগ্রী পরীক্ষা বাতিল করা হোক। সেই আবেদনে সাড়া না দিয়েই বিশ্বভারতী কর্তৃপক্ষ বুধবার বৈঠক করে পরীক্ষা নেবার সিদ্ধান্ত নিল।

Post a Comment